♦ইদানিং আমরা ভুলে যাচ্ছি যে, আমরা আইন পড়েছি। আমরা আইনের ছাত্র-ছাত্রি। আইন কিভাবে পড়তে হয় এবং কিভাবে পড়লে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন তা নিচে দেয়া হলঃ
√√ “আমি এখনও শিখছি”- এই কথাটি বিজ্ঞ সিনিয়র আইনজিবিদের, যারা সংবিধানসহ বিভিন্ন আইনের ড্রাফট করেছেন। তারা যদি এই কথা বলে তাহলে এখানে আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই যে এই কথা দিয়ে কি বুঝায়। আইন বিষয়টি জানার জন্য আপনাকে প্রচুর সময় দিতে হবে।
√√মূল আইন জানা এবং বুঝা আপনার জন্য ফরয। আপনি হাদিসটি জানেন না কিন্তু হাদিসের ব্যাখা সম্বলিত ২/৩ টা বই পড়ে শেষ করেছেন, তাতে লাভ হবেনা। তদ্রূপ আপনাকে মূল আইন জেনে এবং বুঝে পড়তে হবে।
√√বার কাউন্সিল পরীক্ষার জন্য আমরা কিছু ব্যাক্তির লিখা গাইড অথবা নোট পড়ে পরীক্ষা দিতে যাচ্ছি। যার ফলে আমরা অনেকেই সরষে ফুল সহ গোলাপ, গন্ধরাজ দেখতে পাই। অথচ আপনার পড়ার কথা মূল আইন। হতে পারে আপনি মূল আইন বুঝতে পারেন না। তখন আপনাকে ভালো কিছু লেখকের বই পড়তে হবে। এরপরে সমস্যা হলে অন্য কারো সাহায্য নিতে হবে। তাহলেই পাশ করার পাশাপাশি এই পড়াটি ভবিষ্যতে কাজে লাগবে।
√√কয়েকজন মিলে গ্রুপভিত্তিক আলোচনা করুন। আইন বিষয়টি পড়ার অন্যতম পদ্ধতি এই গ্রুপভিত্তিক আলোচনা।
৩/৪/৫ জন মিলে একটি ধারা সম্পর্কে কে কি জানে তা শেয়ার করলে সেখানেই পড়া হয় যাবে;
√√নিজেকে নিয়ে লটারি খেলবেন না। বার কাউন্সিলে পরীক্ষা দিলাম হলে হবে, নাহলে নাই। এরকম মন মানষিকতা থাকলে এডভোকেট হতে পারবেন না। টারগেট হবে একবারই পাশ।
√√আমাদের সবার আর্থিক অবস্থা সমান নয়। যারা এখনো শিক্ষানবিস আছেন এবং আর্থিক সমস্যা রয়েছে তারা সিনিয়রদের সাথে কথা বলুন এবং চাহিদাটুকু জানান। আশা করি উনারাও মানবিক হবেন এবং পাশাপাশি অন্য কিছু করার চেস্টা করুন
Curtesy Jurists Law Academy.

